ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে আগুনের এ ঘটনা ঘটে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কাশিমপুর এলাকায় মাদার টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, ইপিজেড ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।


তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। কারখানার ব্লো-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑